চট্টগ্রাম   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আখাউড়ায় অগ্রিম টাকা নিয়ে মাদক দিতেন না পারায়  মাদক ব্যবসায়ী নাজু মিয়াকে হত্যা করল  আরেক মাদক ব্যবসায়ী রাসেল

আখাউড়ায় অগ্রিম টাকা নিয়ে মাদক দিতেন না পারায়  মাদক ব্যবসায়ী নাজু মিয়াকে হত্যা করল  আরেক মাদক ব্যবসায়ী রাসেল

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:০৫ পিএম, ২০২১-০২-১৬

আখাউড়ায় অগ্রিম টাকা নিয়ে মাদক দিতেন না পারায়  মাদক ব্যবসায়ী নাজু মিয়াকে হত্যা করল  আরেক মাদক ব্যবসায়ী রাসেল

ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকের অগ্রিম টাকা নিয়ে মাদক দিতেন না পারায় নাজু মিয়া নামের মাদক ব্যবসায়ীকে হত্যা করে রাসেল নামের আরেক মাদক ব্যবসায়ী। এই ঘটনায় রাসেল মিয়া (২৭) কে গ্রেফতার করেছে পিবিআই। রাসেল আখাউড়া উপজেলার নয়ামুড়ার মুসলিম মিয়ার ছেলে। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৪জুলাই দুপুরে আখাউড়ায় ভারতীয় সীমান্ত সংলগ্ন জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। আখাউড়া থানায় প্রথমে অপমৃত্যু মামলা দায়েরের পর ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর নিহত নাজুর বাবা আবুল হোসেন বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত ব্রাহ্মণবাড়িয়ার পিবিআইকে মামলাটি তদন্তের আদেশ দেন। পিবিআই’র এস.আই. মিজানুর রহমান মামলাটি তদন্ত শুরু করেন। দীর্ঘ আট মাস পর নিবিড় তদন্তে বের হয়ে আসে নাজু মিয়া হত্যাকান্ডের মূল রহস্য। গ্রেফতার করা হয় রাসেল মিয়া (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে। গ্রেফতারকৃত রাসেল জিজ্ঞাসাবাদে জানায়, নাজু মিয়াকে ভারতীয় সীমান্ত থেকে মাদক ক্রয় ও পরিবহনের কাজে ব্যবহার করত রাসেল মিয়াসহ স্থানীয় একটি মাদক চোরাচালান চক্র। ঘটনার কিছু দিন পূর্বে নিহত নাজু মিয়া অগ্রিম টাকা নিয়ে মাদক সরবরাহ করতে পারেনি। তাই মাদক চোরাচালানের তথ্য পুলিশের কাছে ফাঁস করে দিতে পারে এ সন্দেহে রাসেল মিয়া ও তার সহযোগীরা নাজু মিয়াকে ভারতীয় সীমান্ত সংলগ্ন জলাভূমিতে নিয়ে পরিকল্পিতভাবে ঘাড়ে ও পিঠে আঘাত করে পানিতে ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করে। তারপর নাজুর লাশ ফেলে দিয়ে তার মোবাইলটি সাথে নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গত ১৩ ফেব্রয়ারী আকষ্মিক অভিযান চালিয়ে নাজু মিয়ার ব্যবহৃত মোবাইল সেটটি উদ্ধার করে এবং সেটের ব্যবহারকারী রাসেল মিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে রাসেল মিয়া ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেপ্তারকৃত রাসেল মিয়া গত ১৪ ফেব্রুয়ারি বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. মিজানুর রহমান জানান, নিহত নাজুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর